শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে শাহাদাত হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় রূপচাঁদা এডিবঅয়েল বিডি লিমিটেডের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহাদাত চাঁদপুর জেলার মতলব থানার মৃত আলী হোসেনের ছেলে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি