শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইটভাটায় মাটিচাপা পড়ে মো. আমির হোসেন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মাসুদ ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। উপজেলার মগটুলা ইউনিয়নের নবীয়ার বাজারের কাছে ওই ইটভাটা অবস্থিত। দুপুর সাড়ে ১২টার দিকে ইট প্রস্তুতের জন্য মেশিনে মাটি তোলার সময় একটি চাঁই আমির হোসেনের বুকের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় পুলিশ মৃতদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে।