শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার গাড়িচাপায় স্থানীয় হামীম গার্মেন্টসের এক শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকের নাম মো. ফিরোজ মিয়া (২৮)। তিনি পটুয়াখালীর কলাপাড়ার দানের হাওলা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরা এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। টঙ্গী থানার এসআই পরিমল বিশ্বাস বলেন, সকাল সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ফিরোজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ফিরোজের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।