শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ট্রাকের চাপায় লোকমান হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় মাদামবিবিরহাটের নেভী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যাহ বলেন, লোকমান সীতাকুণ্ডের চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের স্টিল মিলসে কাজ করতেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি কারখানায় যাওয়ার উদ্দেশে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লোকমানের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার করলছড়ি গ্রামে।