প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঢোলভাঙা এলাকায় গতকাল রোববার দুপুরে মাটি কাটতে গিয়ে নিজের কোদালের আঘাতে মোমিনুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি একই উপজেলার তরফপাহাড়ি গ্রামে।মোমিনুল ইসলাম প্রতিদিনের মতো গতকাল সকালে ঢোলভাঙা গ্রামে অবস্থিত এনএ ব্রিকস নামের একটি ইটভাটায় মাটি কাটতে যান। দুপুরে মাটি কাটার একপর্যায়ে হঠাৎ নিজের ব্যবহৃত বাঁশের হাতল থেকে কোদাল খুলে মাথায় পড়ে। এতে তিনি গুরুতর জখম হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।