শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ চান্দরা এলাকায় গতকাল বিকেলে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে জুয়েল হোসেন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সেখানে কর্তব্যরত অন্য শ্রমিকেরা বলেন, দক্ষিণ চান্দরা এলাকার একটি ইলেকট্রনিকস পণ্য তৈরির কারখানার নির্মাণাধীন ভবনের চারতলায় ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন জুয়েল। অসাবধানতাবশত হঠাৎ ছিটকে নিচে পড়ে যান তিনি। তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।