প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর হাসপাতাল-সংলগ্ন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল কাজ করার সময় মাথায় বালুর বস্তা পড়ে রুস্তম আলী (৬৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার বাঘডুবাপার্ক গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের তৃতীয় তলায় নির্মাণকাজ চলছে। গতকাল দুপুরে রুস্তম আলী ভবনের নিচ থেকে ক্রেনের মাধ্যমে বালুর বস্তা ওপরে পাঠাচ্ছিলেন। আকস্মিক ক্রেনের রশি ছিঁড়ে বালুর বস্তা তাঁর মাথায় পড়ে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। মানিকগঞ্জ সদর থানার এসআই মো. আল মামুন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।