শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামে গতকাল শুক্রবার সকালে মাটিচাপা পড়ে মোকছেদুল মিয়া (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ জানান, গতকাল সকালে সেতুসংলগ্ন সড়কে মাটি কাটার সময় ওপর থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন মোকছেদুল মিয়া ও আবু তাহের নামের দুই শ্রমিক। অন্য শ্রমিকেরা তাহেরকে উদ্ধার করতে পারলেও মোকছেদুলকে বাঁচানো যায়নি। গাইবান্ধা প্রতিনিধি