শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল রোববার বিকেলে জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ছোটকুমিরা সাগর উপকূলে মাস্টার অ্যান্ড ব্রাদার্স নামের একটি জাহাজভাঙা কারখানায় লরির চাপায় জামাল উদ্দিন নামের ওই শ্রমিক মারা যান। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, কালো তেল নিয়ে একটি লরি কারখানা থেকে বের হওয়ার সময় স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে কয়েকজন শ্রমিক গাড়িটি ঠেলে স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। এ সময় লরির চাকার নিচে পিষ্ট হয়ে জামাল মারা যান।