শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার সালেহ স্টিল মিলে কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. আল আমিন (২৮)। তিনি চাঁদপুরের মতলব থানার মোদাফর গ্রামের আমির হোসেনের ছেলে। ষোলশহর রুবি গেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রাতে কাজ করার সময় স্টিল মিলের রোলিং মেশিনে অসাবধানতাবশত আল আমিনের হাত ঢুকে যায়। তাঁর শরীরেও রোলারের চাপ লাগে। এতে ঘটনাস্থলে ওই শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।