প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার মহরকয়া গ্রামে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অহিদুল হোসেন (২৭) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের নওশের আলীর ছেলে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, সকালে অহিদুল হোসেন নিজ গ্রামে রিপন আলীর বাড়িতে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি ঘরের বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।