শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় তৈরি পোশাক কারখানা চৈতি কম্পোজিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার রাজু মিয়া (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রাজু মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনার প্রতিবাদে দুপুরে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালান। পরে মালিক পক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, পুলিশ সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা কারখানা এলাকা ছেড়ে যান।