শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম ছবর উদ্দিন (৪০)। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের একতা বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে সাইকেলে করে যাওয়ার সময় রংপুরগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রাম সদর থানার ওসি আবদুস সোবহান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।