প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে কারখানায় আগুনে ইউসুফ মিয়া (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার নয়াবাড়ি এলাকার রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, রহিম স্টিলের ফার্নেস অয়েল বিভাগে বিকেলে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে ইউসুফের পুরো শরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ ইলিশা গ্রামে।