শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার মোহনগঞ্জে ইট ভাঙানোর যন্ত্রের নিচে চাপা পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম শাহাদত প্রামাণিক (৪০)। বাড়ি সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামে। গতকাল বুধবার সকালে শাহাদত ওই যন্ত্র নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন। মোহনগঞ্জে পৌঁছার পর তিনি সড়কের ঢালুতে নামার চেষ্টা করেন। এ সময় যন্ত্রটি উল্টে যায়। তিনি নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।