শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পোশাক কারখানার একজন নারী শ্রমিক গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর জের ধরে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সদর উপজেলার ভোগড়া বাসন সড়ক এলাকায় মীম ফ্যাশন ওয়্যার নামের পোশাক কারখানার শ্রমিক রেজিয়া আক্তার গতকাল ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি নেত্রকোনায়। এ খবর শুনে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।