শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের বলসুতা এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে ওই শ্রমিকদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শামিমের মৃত্যু হয়।