শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় এক পরিবহনশ্রমিক মারা গেছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত পরিবহনশ্রমিকের নাম মোহাম্মদ ইয়াছিন (১৪)। সে বাঁশখালীর পূর্ব পদুয়ার মৃত আজিজুল হকের ছেলে। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম জানান, ইয়াছিন বাস টার্মিনালে একটি বাস পরিষ্কার করছিল।