শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর ভরান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গতকাল রোববার দুপুরে একটি বাসের চাপায় লিমা আক্তার (২০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার চৌধুরীর চর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। কাজ করতেন ওই এলাকার সেনাকল্যাণ ভবনে অবস্থিত পিমকি অ্যাপারেলসে। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ধাওয়া করলে চালক টঙ্গী বাজারের সামনে বাস থামিয়ে পালিয়ে যান। পুলিশ বাস থানায় এনে একটি অপমৃত্যু মামলা করেছে। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি