শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুরে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি কালভার্ট ভাঙতে গিয়ে হাইড্রোলিক হ্যামার ফেটে রুহুল আমিন (৩০) নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন। রুহুলকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু নাসের তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নির্মাণশ্রমিকের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের ছাইদরতেওতা গ্রামে।