প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডে গতকাল রোববার সকালে যাত্রীবাহী বাসের চাপায় খলিলুর রহমান (৪৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। খলিলুর টঙ্গীর সাতাইশ এলাকার ফ্যাশন স্টেপ কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুরের কোনাবাড়ী জয়ের টেকের নিজ বাড়ি থেকে তিনি কারখানায় যাচ্ছিলেন। তিনি চাঁদপুরের হাইমচর থানার উত্তর বরগুনা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।