প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় চাতালকলের গরম পানির পাইপ বিস্ফোরণে এক নারী চাতালশ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে বুলবুল অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিলের গরম পানির ট্যাংকটির গ্যাসপাইপের গেটবাল্ব বিস্ফোরিত হয়। এ সময় আমেনা বেগম (৪০) ও তাঁর দুই সন্তান পাইপসংলগ্ন ঘরের ভেতরে ছিলেন। পাইপটি বিস্ফোরিত হয়ে গরম পানি ঘরে ঢুকে আমেনার ওপর পড়ে। এতে তাঁর পুরো শরীর ঝলসে যায়। এ সময় তাঁর দুই সন্তান সোনিয়া (৭) ও রুনি (৪) এবং অন্য দুজন গুরুতর আহত হয়। আহত সোনিয়া ও রুনিকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।