শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা এলাকায় গতকাল রোববার বাসের চাপায় বাবু মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দুর্গাপুর গ্রামে। পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় গাইবান্ধা থেকে রংপুরগামী বাহন পরিবহনের একটি বাস বাবু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাস ও চালককে আটক করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।