প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। গত বুধবার পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নিন্দা জানানো হয়। নেতারা বলেন, বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই রামপুরার ফ্যাশন আইল্যান্ড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকেরা এর প্রতিবাদে মিছিল করলে মালিকপক্ষের লোকদের গুলিতে সোহাগ নামের এক পোশাকশ্রমিক নিহত হন। নেতারা অবিলম্বে কারাখানাটির শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের জন্য সরকার ও বিজিএমইএর প্রতি আহ্বান এবং নিহত শ্রমিকের ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসার দাবিও জানান। পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মীর মোফাজ্জল হোসেন, শবনম হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।