শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডের তদন্ত চায় হিউম্যান রাইটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ সরকারের দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটির ওয়েবসাইটে গত বুধবার এ তথ্য জানানো হয়েছে।এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবারসন বলেন, ‘শ্রমিক নেতা আমিনুলের নৃশংস হত্যাকাণ্ডে সরকারের সম্পৃক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এর আগে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আমিনুলের ওপর নির্যাতন চালিয়েছে। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারের একটি দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে।’