শ্রমিক নেতাকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এ জে এম শাহাজউদ্দিনকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।ঘটনার জন্য দায়ী ঠিকাদার ও বহিরাগতদের শাস্তির দাবিতে শ্রমিক-কর্মচারীরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস গেটে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এ জে এম শাহাজউদ্দিন, সহসভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান প্রমুখ। বক্তারা হত্যার হুমকিদাতা ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।