শ্রমিক পেটানোর গুজবে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক পেটানোর গুজবকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সূত্র জানায়, রাত সোয়া সাতটার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ফটকে বেপজার নিরাপত্তাকর্মীরা একটি পথশিশুকে ঢুকতে বাধা দেন। এ সময় তাকে নিরাপত্তাকর্মীরা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এক শ্রমিককে পেটানো হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ শ্রমিক একত্র হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর জোন) সাইফুল ইসলাম বলেন, শ্রমিক পেটানোর গুজবে শ্রমিকেরা বিক্ষোভ করে ও কিছু যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশের হস্তক্ষেপে রাত সোয়া আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।