শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় তৈরি পোশাক কারখানা চৈতি কম্পোজিটের ভেতরে গতকাল শনিবার দুপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেন। কারখানার শ্রমিকেরা জানান, মালিকপক্ষ টালবাহানা করে সরকারঘোষিত নিম্নতম মজুরি দিচ্ছে না। বরং বর্ধিত বেতন-ভাতার দাবিতে আন্দোলন করায় ইতিমধ্যে কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। কারখানার সহকারী মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘আমরা নিয়মিতভাবেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে আসছি। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে।’