প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওয়াটার লিলি গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরুর পর দুপুর ১২টার দিকে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ কারখানার বিভিন্ন আসবাবপত্র ও দরজা-জানালার কাচ ভাঙচুর করে। অবরোধ করার চেষ্টা চালানো হয় পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।