শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকীতে কারখানা ছুটি না দেওয়ায় গতকাল রোববার বিক্ষোভ করেছেন গাজীপুরের টঙ্গীর কয়েকটি কারখানার শ্রমিকেরা। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল থেকেই টঙ্গীর বিসিক শিল্প এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা রানা প্লাজা ট্র্যাজেডির দিনে ছুটি চেয়ে আসছিলেন। কিন্তু কোনো কারখানা কর্তৃপক্ষ এ দাবি না মানায় শ্রমিকেরা কর্মবিরতি করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে বিক্ষোভ দমনে শিল্প পুলিশ বলপ্রয়োগ করলে শ্রমিকদের সঙ্গে ইটপাটকেল ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কারখানার কাচ ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।