শ্রমিক বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা টিফিনের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, আদমজী ইপিজেডের ডিএনভি পোশাক কারখানা শ্রমিকদের দাবি, গত ডিসেম্বর মাসে তাঁদের সঙ্গে কারখানার মালিকপক্ষের কথা হয়েছিল মার্চ থেকে শ্রমিকদের টিফিনের ব্যবস্থা করবে কারখানা কর্তৃপক্ষ। গতকাল শ্রমিকেরা টিফিন না পেয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।