প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর আলীজান জুট মিলে গত বুধবার রাতে শ্রমিকেরা মিলের কর্মকর্তাদের অবরোধ করে তাঁদের ব্যবহূত দুটি প্রাইভেট কারে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, ঘটনাস্থলে গিয়ে তারা অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেছে।শ্রমিকেরা জানান, স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম পাটোয়ারী সরকারের কাছ থেকে ১৯৯৫ সালে মিলটি কিনে নেন। সেখানে প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। তাঁদের অভিযোগ, মালিকপক্ষ লোকসানের অজুহাত দেখিয়ে মিলটি বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে।এ অবস্থায় শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। তাঁদের আন্দোলনে পৌর মেয়র লোকমান হোসেন একাত্মতা ঘোষণা করেছেন।মিলের উপমহাব্যবস্থাপক জিয়াউল হক জানান, মিল বন্ধ করে দেওয়া হবে—শ্রমিকদের মধ্যে এমন গুজব ছড়িয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।