শ্রমিক লীগ নেতা জহিরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে সংস্থার সহকারী পরিচালক আবু বকর সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, জহিরুলের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি বাসা, গাড়ি ব্যবহার, নিয়োগ-বদলি বাণিজ্য, ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিদ্যুৎ বিভাগের গাড়ি ইচ্ছেমতো ব্যবহারের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে তিনি কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। সরকারি বাসা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে যে পরিমাণ অর্থ কাটা হয় জহিরুল সাংগঠনিক প্রভাব খাটিয়ে তার চেয়ে কম অর্থ দেন।