শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে বেধড়ক মারধরে আহত পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলায় ভাড়ায় চালিত হোন্ডাস্ট্যান্ডে চাঁদাবাজি, টোল আদায় ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ মার্চ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনকে (২৬) বেধড়ক পিটিয়ে জখম করেন পৌর শ্রমিক লীগের সভাপতি আবদুল আজিজ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।