শ্রমিক লীগ নেতাদের হামলায় আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতাদের হামলায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামসুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় ছামসুল ইসলামের বড় ভাই ছফির উদ্দিন মামলা করেছেন। পুলিশ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী জানান, ছামসুল ইসলামের সঙ্গে ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ইয়াকুব আলীর বিরোধ চলে আসছিল। সোমবার রাতে কিচক বাজারে ইয়াকুব আলীর লোকজন লাঠি-সোঁটা নিয়ে ছামসুলকে একা পেয়ে মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই পুলিশ কিচক বাজারে অবস্থান নেয়। গ্রেপ্তার করা হয়েছে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম চৌধুরীকে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ইয়াকুব আলীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।