শ্রমিক লীগ নেতার ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক লীগের গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখার সহসভাপতি সাইদুর রহমানকে মারধর করে তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আনিছুর রহমান, মো. সজীব হোসেন ও রানা মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর গতকাল সকাল ১০টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ব্যবসার কাজে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় যান। এ সময় আনিছুরের নেতৃত্বে ছয় আওয়ামী লীগের কর্মী সাইদুরকে মারধর করে তাঁর গাড়ি ভাঙচুর করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে আনিছুর, সজীব, রানা, ইরাক, ইরান ও লাল মিয়া নামের ছয়জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন। এঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।