প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কামারখন্দ উপজেলা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। সংগঠনের সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরী, সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেনকে সভাপতি, সেলিম রেজা আকন্দকে সাধারণ সম্পাদক ও সাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|