শ্রমিক লীগের দুই পক্ষের কর্মসূচি ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল রোববার শ্রমিক লীগের দুই পক্ষ একই স্থানে সম্মেলন ও সমাবেশের ডাক দিলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক কাজল মিয়া মুঠোফোনে বলেন, পাঁচ মাস আগে আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ করছিলেন। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেখতে পান উপজেলা শ্রমিক লীগের কমিটি উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের হাতে চলে গেছে। তবে আগের কমিটি বাতিলের বিষয়ে তিনি কোনো চিঠি পাননি। তাই গতকাল আঠারবাড়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিবার্ষিক সম্মেলনের ডাক দেন তিনি। এরপর হঠাৎ করে তাঁর কমিটির ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ একই জায়গায় সমাবেশের আহ্বান করেন।