শ্রমিক লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলীসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নিহত আবুল কাশেমের বাবা মো. আবদুল আজিজ এ মামলা করেন।ওসি আরও বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।