প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে জেলা শহরে অবস্থিত স্থানীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মো. শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।