শ্রমিক লীগের লাঠিমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বংস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশে তিনি এই আহ্বান জানান। এর আগে এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে একটি লাঠিমিছিলে নেতৃত্ব দেন মহিউদ্দিন চৌধুরী। এতে স্থানীয় ও কেন্দ্রীয় শ্রমিকনেতারা অংশ নেন। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব ও ডিসি হিল হয়ে শহীদ মিনারে যায়।
মহিউদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরে অস্ত্রবোঝাই সোয়াত জাহাজ অবরোধ করেন শ্রমিকেরা। এই অবরোধের মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা ঘটেছিল। শ্রমিকসহ দেশের মেহনতি মানুষ নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মজুরি বৃদ্ধিসহ যে পদক্ষেপ নিয়েছেন, তাতে শ্রমিকেরা এই সরকারকে শ্রমিকবান্ধর সরকার মনে করছেন।
শহীদ মিনারের সমাবেশে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফর আলী জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেন।