শ্রমিক-সংকটে আমন চাষ নিয়ে বিপাকে কৃষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অনুকূল। তবুও আমন চাষ নিয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকেরা। কৃষিশ্রমিক না পাওয়ায় তাঁরা জমিতে আমনের চারা রোপণ করতে পারছেন না। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, বীজতলার অবস্থা ভালো। তবে এসব রোপণ করতে কৃষিশ্রমিক খুঁজেও পাওয়া যাচ্ছে না।উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক কছিম উদ্দিন জানান, হাতে আছে মাত্র ১৫ দিন। অথচ মজুর খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজেই তিনি নিজেই জমিতে চারা রোপণে নেমে পড়েছেন। চরকপাড়া গ্রামের কৃষক রহিম উদ্দিন বলেন, ‘এক সপতা হ্যাতে বসি আছু ওয়া (চারা) ধরি। কামলা উকটি পাওছো না বাহে।’দলুয়া গ্রামের কৃষক এহসান আলী জানান, চারা রোপণের জন্য তাঁর কমপক্ষে ১০ জন শ্রমিক প্রয়োজন। কিন্তু পেয়েছেন তিনজন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল জানান, মজুর সংকট বড় সমস্যা নয়। শিগগিরই নির্ধারিত জমি আবাদের আওতায় আসবে।