শ্রমিক সংগঠনের মাধ্যমে টোল আদায়ের প্রস্তাবে টিআইবির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন খাতের দুর্নীতি বন্ধে শ্রমিক সংগঠনের মাধ্যমে টোল আদায়ের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।গতকাল সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘চাঁদাবাজি বন্ধে শ্রমিক সংগঠনের মাধ্যমে টোল আদায়ের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এ প্রস্তাব বাস্তবায়ন হলে অপরাধ দমনে অপরাধ করার ঘটনা প্রতিষ্ঠিত হবে। এটা সরকারি দলের নির্বাচনী ইশতেহারেরও পরিপন্থী।’পরিবহন খাতে দুর্নীতি বন্ধে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি শ্রমিক সংগঠনের মাধ্যমে টোল আদায়ের প্রস্তাব করেছে গত রোববার। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর টিআইবি এটাকে এক ধরনের চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করেছে।ইফতেখারুজ্জামান আরও বলেন, সংসদীয় কমিটির প্রস্তাব বাস্তবায়ন হলে টোলবাজি ও চাঁদাবাজিকে উৎসাহিত করা হবে এবং এর বোঝা পড়বে সাধারণ মানুষের ওপর। এটি নৈতিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এ ধরনের প্রস্তাব সরকারের জন্য রাজনৈতিক বিবেচনায় আত্মঘাতী। নির্বাচনের দুই বছরের আগে সংসদীয় কমিটির এ ধরনের প্রস্তাব সরকারি দলের ওপর মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলবে। বিজ্ঞপ্তি।