প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানে নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে চা-শ্রমিক সন্তানদের কোটা দাবি অবশেষে আন্দোলনের মুখে পূরণ হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি প্রক্রিয়া সামনে রেখে ৪০ ভাগ কোটার দাবিতে আন্দোলনরত ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’ ও চা-শ্রমিক শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের যৌথ আন্দোলন কর্মসূচির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ১০ ভাগ কোটা বাস্তবায়ন অনুমোদন করেছে।
কোটার দাবিতে দুটো সংগঠনের বেঁধে দেওয়া সময় গতকাল শনিবার শেষ হলে শিক্ষা অধিদপ্তর সূত্র ১০ ভাগ কোটা পূরণের প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, ভর্তির ক্ষেত্রে কোটা বাংলাদেশের কোথাও কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। তবে বিশেষ বিবেচনায় এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।