প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের বেতন সরকার-ঘোষিত কাঠামো অনুযায়ী কারখানার মালিকেরা পরিশোধ করায় শ্রমিকেরা সন্তোষ প্রকাশ করেছেন। ডিসেম্বর মাসের বেতন শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের ১০ তারিখের মধ্যেই হাতে পেয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। টঙ্গী বিসিক এলাকার টেক্সমার্ট ট্রেডিং, ফেলটেক্স কম্পোজিট, চেরাগআলীর পার্ল প্রিন্স অ্যাপারেলস, বিল্লাহ রিসোর্স, পাগাড়ের শিশির নিটিং অ্যান্ড ডায়িং, পার্শ নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।