শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ওয়ার্কচার্জ কর্মচারী শ্রমিক সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে সওজের বাংলোয় এক শ্রমিক সমাবেশ সংগঠনের কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন ওয়ার্কচার্জ শ্রমিকনেতা আমির হোসেন, মো. ইব্রাহিম ও তৌহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ওয়ার্কচার্জ কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরিত করে স্থায়ীকরণের নির্দেশ দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে তাঁর এ নির্দেশ বাস্তবায়িত হচ্ছে না। চাকরি স্থায়ীকরণ না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।