শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল শহর ও শহরতলির বিভিন্ন সড়কে তিন চাকার যানবাহন চালানো বন্ধের প্রতিবাদে গতকাল বুধবার শ্রমিকেরা শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। বেলা ১১টায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে লায়েব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক নেতা আবদার সরদার, কুশল হোসেন, তরিকুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, রেজাউল ইসলাম, মো. ওসমান আলী প্রমুখ। বক্তারা বলেন, নড়াইল জেলায় তিন চাকার যানবাহনের শ্রমিকের সংখ্যা প্রায় ৪০ হাজার। তাঁরা সড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে দেওয়া এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের দাবি করেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে জেলাকে অচল করে দেওয়ার হুমকি দেন তাঁরা।