শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ রোজার মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা প্রদান ও রানা প্লাজা ধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ সাত দফা দাবিতে গতকাল শুক্রবার ঢাকার সাভারে সমাবেশ করেছেন পোশাকশ্রমিকেরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ সমাবেশের আয়োজন করে। ধসে পড়া রানা প্লাজার সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও শ্রমিকেরা বক্তব্য দেন। সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বলেন, এবার যেকোনো মূল্যে ২০ রোজার আগে সব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।