শ্রমিক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা ও পোশাক কারখানাসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে শ্রমিক সমাবেশ করেছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ, রাজেকুজ্জামান, বদরুল আলম, নিখিল দাস, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিকনেতা বেলায়েত হোসেন প্রমুখ।