শ্রমিক সরদারকে বেঁধে নির্যাতনের ঘটনায় চারজন জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামে ইটভাটার এক শ্রমিকসর্দারের পায়ে শিকল বেঁধে চার দিন ধরে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন ইটভাটার ব্যবস্থাপক এনামুল ইসলাম (৪০), ট্রাকচালক শহিদুল ইসলাম (৩৮), কর্মচারী ময়নুল ইসলাম (৩৮) ও বঙ্গ মালি (৪৮)। এ ব্যাপারে গতকাল রোববার নির্যাতনের শিকার শ্রমিকসর্দার শফিকুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে ভাটামালিক আশরাফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রথম আলোর বিশাল বাংলা পাতায় গতকাল রোববার ‘শ্রমিকসর্দারকে বেঁধে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।